ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

সাবেক পিপি অ্যাডভোকেট ফরিদুল আলমের মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

কক্সবাজার আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), রাজনীতিক ও অ্যাডভোকেট ফরিদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

এক বিবৃতিতে শোক জানান উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদ, সহ-সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক তানভীর শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক সোহাগ, অর্থ সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া; নির্বাহী সদস্য শরীফ আজাদ, কালাম আজাদ, জামাল উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।