কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবারও প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আলি। এবারের নির্বাচনে তার প্রতীক আনারস।
বিগত মেয়াদে সততা, নিষ্ঠা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আলি বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই পুনরায় তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বাজারের অনেক ব্যবসায়ী ও সদস্যরা।

প্রার্থী আলি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের উন্নয়ন এবং সমবায়ের ঐক্য বজায় রাখতে আমি সবসময় কাজ করেছি। সবাই পাশে থাকলে ইনশাআল্লাহ আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখব।”
বাজারের জ্যেষ্ঠ ব্যবসায়ীরা জানান, আলির নেতৃত্বে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তারা আশা করছেন, আনারস প্রতীকের প্রার্থী আলি এবারও বিপুল ভোটে বিজয়ী হবেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি মাসের ২২ নভেম্বরে।