ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় খালে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ পেয়ে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের নাম রহিমা (৩০) বলে ধারণা করা হচ্ছে।নিহত রহিমার পৈত্রিক নিবাস আবদুর রহমান বদি স্কুলের জালিয়াপালং ইউনিয়নে। তার পিতা জালিয়া পালং ইউনিয়নের আমির হোসেন ও মাতা সেলিনা।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন হলদিয়াপালং স্ত্রীকে ঘুরতে গিয়ে স্ত্রী নিখোঁজ হন। একইদিন থেকেই জসিমও গা-ঢাকা দেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রী হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী। উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।