উখিয়ায় পুলিশের অভিযানে ৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এ ঘটনায় নানা গুঞ্জন চলছে সোস্যাল মিডিয়ায়। কেউ বলছে ৪০ হাজার, কেউ বলছে ইয়াবার বড় চালান। তবে, পুলিশের নির্ভরযোগ্য সুত্র বলছে তার কাছে ৪ পিছ ইয়াবা ছিল।
জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) ভোর রাত ২টা ৩৫ মিনিটের দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সুমন দে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় ১নং জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইন্যাশিয়া এলাকায় বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ ইউনুস (৩২) নামের এক ব্যক্তিকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ইউনুস উখিয়ার দক্ষিণ সিকদারবিল এলাকার হাজী নুর আহমেদের ছেলে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ইউনুসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতেও চলবে।