ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

সাইবার দুনিয়ায় ঝড় তুলেছে ‘নাস্তিক রিমুভ কমিউনিটি’ টিমের ছয় যোদ্ধা

ডিজিটাল যুগে যেখানে সোশ্যাল মিডিয়া অনেকের কাছে শুধুই বিনোদনের মাধ্যম, সেখানে কিছু তরুণ তাদের সময় ও প্রতিভা উৎসর্গ করেছেন সমাজ ও দেশের কল্যাণে।

অনলাইন জগতের নিরাপত্তা, নৈতিকতা ও মানবিকতার সুরক্ষায় গড়ে উঠেছে এক অনন্য নাম ‘নাস্তিক রিমুভ কমিউনিটি সাইবার টিম’।

এই টিম ইতিমধ্যে হাজারো মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সম্প্রতি আলোচনায় এসেছে টিমের ছয়জন বিশ্বস্ত ও সাহসী সদস্যেরা হলেন, মোহাম্মদ রিপন মিয়া, আযান আহমেদ তুষার, আরমান চৌধুরী, হাফেজ উসমান শেখ, মোঃ রাইয়ান চৌধুরী, মোঃ আব্দুল্লাহ

নাস্তিক রিমুভ কমিউনিটি সাইবার টিমের প্যানেল এডমিন ও কক্সবাজার টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া আরবী ইউনিভার্সিটির ছাত্র হাফেজ উসমান শেখ বর্তমানে মুম্বাই পুলিশ সাইবার ক্রাইম বিভাগে আন্তর্জাতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন দক্ষ আইটি এক্সপার্ট এবং দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “আমরা যখন দেখি কেউ অনলাইনে হয়রানি, হ্যাকিং বা প্রতারণার শিকার, তখন নিজেদের জ্ঞান ও সময় দিয়ে তাদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য মনে করি। এটি মানবতার সেবা, যা আমাদের তৃপ্তি দেয়।”

এই টিমের সদস্যরা নিয়মিত কাজ করছেন সাইবার অপরাধ, হ্যাকিং, ভুয়া আইডি, প্রতারণা ও অনলাইন হয়রানির বিরুদ্ধে। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন এই টিমই পাশে দাঁড়ায়, বিনামূল্যে সমাধান দেয় এবং ন্যায় ও নৈতিকতার পথে সহায়তা করে।

তাদের অন্যতম লক্ষ্য- নাস্তিকতা, অশ্লীলতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা।

তারা বিশ্বাস করেন, “একটি নৈতিক, নিরাপদ ও সচেতন অনলাইন সমাজ গড়তে হলে সবাইকে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়াতে হবে।”

নাস্তিক রিমুভ কমিউনিটি আজ শুধুমাত্র একটি টিম নয়, এটি হয়ে উঠেছে ডিজিটাল মানবতার প্রতীক ও অনলাইন নিরাপত্তার অগ্রদূত। তারা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন- প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের কল্যাণেই কাজে লাগানো যায়।