কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে চারজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বুধবার (৫ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল (কিলো-ডিউটি) চলাকালীন সময়ে সকাল আনুমানিক ৬টার দিকে আসামি ফরিদুল আলমের বাড়ির সামনে টেকনাফ–কক্সবাজারগামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
এসময় ফরিদুল আলম (২০)সহ তারা চারজনকে আটক করা হয়। এসম অভিযানে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ, ১ রাউন্ড শর্টগানের খালি খোসা, রাইফেলের ১ রাউন্ড খালি গুলি এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি আরো জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।