বন্ধুদের সাথে পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজ হওয়া হাফেজ মেহরাব হোসাইন (১৮)’র খোঁজ এখনো মিলেনি।
গতকাল সকালে বাড়ি থেকে বাহির হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফাত্রাঝিড়িতে ঝর্ণা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে বিকালে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।নিখোঁজ মেহরাব কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের বড় ছেলে।
গতকাল থেকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার অভিযানে নামলেও ২৪ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মেহরাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মেহরাবের পরিবার ধারণা করছেন, “তিনি পানির স্রোতে সমুদ্রে ভেসে যেতে পারে।”
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শাহেদুর রহমান সাংবাদিকদের জানান, “নিখোঁজের সংবাদটি পাওয়ার পরে উদ্ধার অভিযানে গিয়ে আমরা বিভিন্ন দিকে খোঁজাখোঁজির করেও তার নিখোঁজ হওয়া মেহরাবের সন্ধান পাইনি। উদ্ধার অভিযান অব্যাহত আছে কিনা জানতে চাইলে? মেহরাবকে ওখানে পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমাদের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।”
পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন, যদি কেউ হাফেজ মেহরাব হোসাইনের খোঁজ পান বা কোথাও দেখতে পান তাহলে মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।