কক্সবাজার ইউনিয়ন হসপিটালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক নারী। এনিয়ে নবজাতকের পরিবারের মাঝে যেমন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তেমনি হসপিটালের সেবিকা ও ডাক্তাররাও তাদের কৃতিত্বে খুশি।
জানা যায়, দুই বছরেরও বেশি সময়
নিঃসন্তান থাকার পর ইয়াসমিন আক্তারের (২৫) কোলজোড়ে আসে ফুটফুটে চার নবজাতক। যার মধ্যে ৩ ছেলে ও এক মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র প্রসব বেদনা নিয়ে ইয়াসমিন মঙ্গলবার (১৭ জুন) ইউনিয়ন হসপিটালে আসেন। এরপর ডা. আরিফা মেহের রুমির তত্ত্বাবধানে জরুরী সিজারিয়ান সেকশনের মাধ্যমে চার নবজাতক একসাথে ভূমিষ্ঠ হয়।
এরপর ইয়াসমিনের ঘরে তিন সন্তানের আগমে শুরু হয় খুশির আমেজ। হসপিটালের সিজার অপারেশন ও ডাক্তার নার্সদের সেবার প্রশংসাও করেন ইয়াসমিনের পরিবার।