দক্ষিণ কক্সবাজারের উখিয়া উপজেলার আধ্যাত্মিক জগতের এক মহান সাধক, অলীয়ে কামেল হযরত মাওলানা শাহ সূফি ফয়েজুর রহমান শাহ্ (রহ.)-এর স্মরণে আয়োজিত বার্ষিক দোয়া ও মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আজ রবিবার (১৫ জুন ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলা ১লা আষাঢ় ১৪৩২, ইংরেজি ১৫ জুন ২০২৫ এবং হিজরি ১৯ জিলহজ্জ ১৪৪৬ তারিখে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানটি উখিয়া সদরস্থ একরাম মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।
এ মহতি আয়োজনটি করেছে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট, উখিয়া, কক্সবাজার। মাহফিলে আধ্যাত্মিক পরিবেশে “আল্লাহু আকবার”, “ইয়া রাসুলুল্লাহ (সঃ)”, ও “ইয়া গাউসুল আজম দস্তগীর” ধ্বনিতে মুখরিত হবে মিলাদ মাহফিল প্রাঙ্গণ।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী জানান, অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আজ বাদ মাগরিব শুরু হবে মাহফিল। এতে সকল আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
মাহফিলে স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইসলামী চিন্তাবিদ, মুফাসসির, আলেম-ওলামা এবং আশেকে রাসুলদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
হযরত ফয়েজুর রহমান শাহ্ (রহ.) ছিলেন দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার অঞ্চলের একজন প্রভাবশালী পীর ও আধ্যাত্মিক সাধক। তাঁর স্মরণে আয়োজিত এ মাহফিল প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় পরিণত হয়।
আয়োজনে: আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট, উখিয়া, কক্সবাজার।
সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে, আসুন আমরা দোয়া ও দরুদে মগ্ন হয়ে প্রিয় রাসুল (সঃ) ও ওলির স্মরণে অংশগ্রহণ করি।