ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

পরমাণু বিজ্ঞানী ড. মীর কাসেম অসুস্থ, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

কক্সবাজার তথা বাংলাদেশের গৌরব পরমাণু বিজ্ঞানী ড. মীর কাসেম। বর্তমানে অসুস্থ হয়ে ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রচার বিমুখ এই মানুষটি ১৯৩৮ সালে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালোকিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরুতে পালং হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে এইসএসসি পাস করে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে স্নাতক শেষ করেন।

এরপর তিনি ইংল্যান্ডের ইডিনবার্গ ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি অর্জন করেন। পরবর্তীতে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন, জার্মানিতে কাজ করেন। ১৯৮৫ সালে তিনি দেশে ফিরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে যোগদান করেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ওয়াজেদ মিয়া ছিলেন তার সহকর্মী এবং বন্ধু। তাদের দুজনের চেষ্টায় কক্সবাজার আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। আমেরিকান সাইন্টিস্ট সোসাইটির আজীবন সদস্য এই মানুষটি  তার কর্মজীবনে অনেক অবদান রেখে গেছেন।

২০০৭ সালের সাদা মনের মানুষ হিসাবে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে পুরস্কার লাভ করেন। তার অনেকগুলো আন্তর্জাতিক গবেষণাপত্র রয়েছে।

তার বড় ছেলে চৌধুরী সুলতান মাহমুদ সপরিবারে ইংল্যান্ডে বসবাস করছেন, মেজো ছেলে ইউসুফ কাসেম সপরিবারে আমেরিকা প্রবাসী। তার জামাতা মান্নুর রহমান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত আছেন। বড় মেয়ে কহিনুর রহমান কানাডা প্রবাসী এবং ছোট মেয়ে ডাক্তার আরিফা মেহের রুমি এমবিবিএস, বিসিএস,এমসিপিএস, এফসিপিএস শেষ করে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত আছেন।

নিরবে নিভৃতে থাকতে পছন্দ করায় এই মহান লোকটি সম্বন্ধে আমরা হয়তো অনেকেই জানিনা।

এই মহান মানুষটির নিরোগ দীর্ঘায়ু কামনা করছি।