বাংলাদেশ সেনাবাহিনী অভিযানে চট্টগ্রামের পটিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ, অবৈধ গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে ৭ জনকে আটক করা হয়েছে। রবিবার (১ জুন) রাত ১১দিকে পটিয়া বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার হতে ডিলার কর্তৃক ২টি অবৈধ গ্যাসক্রস ফিলিং কারখানায় নিজস্ব গ্যাস সিলিন্ডারে পরিবর্তনের সন্ধান পাওয়া যায়।
পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস ট্রান্সফার মেশিন সহ ১১শত ৮৪ টি সিলিন্ডার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৭,লাখ ১৬ হাজার ৮ শত টাকার মত। উল্লেখ্য যে ঘটনাস্থল থেকে উক্ত অবৈধ কার্যকলাপের সাথে সম্পৃক্ত ৭জনকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল এবং আটককৃতদের পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান বাংলাদেশ সেনাবাহিনী।