ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

ইতোপূর্বে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া দুই ওসি ক্লোজড নয়, পদায়ন

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীকে ক্লোজড নয় জেলা পুলিশ লাইন্সে পদায়ন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এটিকে ‘নিয়মিত প্রক্রিয়ায় পদায়ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব খান বলেন, “এটি পুলিশের স্বাভাবিক রুটিনমাফিক পদায়নের অংশ। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর কর্মকর্তাদের দায়িত্ব পালনের জায়গা পরিবর্তন করা হয়।”

ইতোপূর্বে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তার হাতে জেলা পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দিয়েছিলেন। এদিকে গত এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী। গত শনিবার এই ইমন কান্তি চৌধুরীর হাতে জেলা পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। বর্তমানে তারা জেলা পুলিশের আওতাধীন দপ্তরে সংযুক্ত আছেন।
যারা বিভিন্ন ফেসবুক আইডি ও অনলাইন মিডিয়ায় ক্লোজড বলে লিখালিখি করছেন, আসলে এটি ক্লোজড নয়, পদায়ন। কয়েকদিনের মধ্যে ঠিকই জানতে পারবেন, এই দুই ওসিকে জেলা পুলিশ লাইন্স থেকে কোনো না কোনো থানায় পদায়ন করা হবে।