ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

কক্সবাজার হার্ভাড কলেজ হোস্টেল থেকে মুনীর চৌধুরীর লাশ উদ্ধার

কক্সবাজারের হার্ভাড কলেজের হোস্টেল থেকে মুনীর চৌধুরী নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুনীর চৌধুরী উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রসিদ আহমদ চৌধুরীর নাতি এবং মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান।

নিহতের পরিবার দাবি করেছে, এটি কোনো আত্মহত্যা নয়, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনার খবরে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে-২০২৫) সকালে হার্ভাড কলেজ হোস্টেলের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মুনীরের মরদেহ দেখতে পান সহপাঠীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা মজিবুল হক চৌধুরী বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার দাবী স্থানীয়দের। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও বিস্তারিত আসছে…