ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় পালংখালীর জনপ্রিয় জামায়াত নেতা মোহাম্মদ ছৈয়দ নুর আর নেই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এমারত শাখার সম্মানিত (রুকন সদস্য) মোহাম্মদ ছৈয়দ নূর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ মে-২০২৫) সকাল ৮টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত ছৈয়দ নূর ছিলেন একজন সদালাপী, বিনয়ী ও নিষ্ঠাবান ইসলামী আন্দোলনের সক্রিয় (রুকন), তিনি দীর্ঘ সময় ধরে পালংখালী ইউনিয়নে ইসলামী আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁর অবদান এলাকার মানুষ ও সংগঠনের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুর খবরে, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেনউপজেলা আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,

অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম,এবং উপজেলা শ্রমিক নেতা রিদুওয়ানুল হক জিসান।

এছাড়াও পালংখালী ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করেন, ইউনিয়ন আমির আবুল আলা রোমান, নায়েবে আমির হাফেজ জালাল আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম,অফিস সম্পাদক মোহাম্মদ শাহাজান,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম,শ্রমিক নেতা মাওলানা মুবিন উদ্দিনসহ সকল স্তরের রুকন, কর্মী ও শুভানুধ্যায়ী।

মহান রবের দরবারে  মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।