শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।।
কক্সবাজারের উখিয়া উপজেলার ঘিলাতলীপাড়া এলাকায় জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে এমএসএফ অফিসের সামনের সড়কের পাশের জঙ্গল থেকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি কীভাবে সেখানে এলো এবং মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড ও হতে পারে। উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে উখিয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই জানানো হবে।