উপজেলা প্রেসক্লাব উখিয়া’র শোক প্রকাশ
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।।
কক্সবাজারের উখিয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রাক্তন কর্মচারী, সকলের পরিচিত মুখ আইনুল হক (প্রকাশ আইনাল) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত ২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
আইনুল হক ব্যক্তি হিসেবে বহিরাগত হলেও উখিয়া সদরে তার দীর্ঘদিনের বসবাস। তিনি স্থানীয়দের কাছে হয়ে উঠেছিলেন একজন শ্রদ্ধাভাজন ও সজ্জন মুরব্বি। নম্র স্বভাব, সাদামাটা জীবনযাপন ও ভদ্র আচরণের জন্য তিনি ছিলেন সবার প্রিয়।
তার মৃত্যুর খবরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকে বলেন, আইনাল ভাই ছিলেন একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ধরে একটি পায়ের জটিল রোগে ভুগছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসী মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তায়া’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আমিন।