ডিসেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সম্পাদক মোঃ বেলালের শ্রদ্ধেয় আব্বাজান আর নেই

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।। দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ বেলাল উদ্দিন বেলালের শ্রদ্ধেয় আব্বাজান মো: আলম উদ্দিন শুক্রবার (২১ মার্চ ২০২৫) রাত ৮.৫০ মিনিটের সময় চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে কক্সবাজার জেলার সাংবাদিক মহলসহ পুরো শহর শোকস্তব্ধ।

মরহুমের জানাজা আগামীকাল (২২ মার্চ) সকাল ১১ টায় কক্সবাজার শহরের চৌফলদন্ডী খামারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই শোকের মুহূর্তে পরিবারসহ সকল আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।

তিনি ছিলেন একজন সাদামাটা, সহজ সরল মনের মানুষ এবং সমাজে একজন পরিচিত সমাজসেবক। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। তার সুযোগ্য পুত্র, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল উদ্দিন বেলাল পিতার মৃত্যুর খবরে ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

বেলাল উদ্দিন বেলালের জীবনে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা ক্ষেত্রে তার প্রচেষ্টা দৃশ্যমান ছিল, বিশেষ করে তার বাবার সুস্থতার জন্য।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার শক্তি দান করুক, এ কামনাও সকলের।