শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
কক্সবাজারের উখিয়া উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার সংগ্রামী আমির, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল ফজল হুজুরকে গয়ালমারা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। তাঁর এই নতুন দায়িত্বে নিয়োগের জন্য গয়ালমারা এলাকার স্থানীয় বাসিন্দা ও উপজেলাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
উখিয়া উপজেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসা মাওলানা আবুল ফজল হুজুরের মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সর্বদা এলাকার মানুষের পাশে থেকে ধর্মীয় শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে গয়ালমারা দাখিল মাদ্রাসা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মাওলানা আবুল ফজল হুজুরের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। এলাকার সাধারণ মানুষ তার সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী নেতৃত্বের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
অভিনন্দন জানিয়ে গয়ালমারা এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষরা বলেন, মাওলানা আবুল ফজল হুজুর আমাদের অঞ্চলের জন্য গর্বের বিষয়। তাঁর নির্বাচনে আমরা সকলেই আশাবাদী যে, মাদ্রাসার উন্নয়নে তাঁর বলিষ্ঠ পদক্ষেপ উখিয়া তথা কক্সবাজারের ধর্মীয় শিক্ষার মান আরও উচ্চতর করবে।
এছাড়া, মাওলানা আবুল ফজল হুজুরের শূন্যস্থান পূরণের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। তারা তাঁর সুনাম ও কাজের মাধ্যমে গয়ালমারা দাখিল মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে অব্যাহত সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, মাওলানা আবুল ফজল হুজুর দীর্ঘ বছর ধরে উখিয়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দায়িত্ব পালন করেছেন এবং তিনি মাদ্রাসা শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে মাদ্রাসা কার্যক্রমের গতি ও মান বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
গয়ালমারা দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মাওলানা আবুল ফজল হুজুরের এই মনোনয়নকে স্বাগত জানিয়ে তাঁকে আরো নতুন সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।