ডিসেম্বর ১৬, ২০২৫

দৈনিক উখিয়া

জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী

ডেস্ক রিপোর্ট।। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

কমিটিতে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট শাহ আমিন চৌধুরীকে সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসিক কুমার পালকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি মো. শফিউল্লাহ ও অভিভাবক প্রতিনিধি ছিদ্দিক আহমদ।

চিঠিতে বলা হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা, ২০২৪-এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

এদিকে, নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট শাহ আমিন চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস‍্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, জেলা ও উপজেলা প্রশাসন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান বাড়ানো, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সু-সম্পর্ক তৈরি করে বিদ্যালয়ের যে সকল সমস্যা গুলো রয়েছে তা নিরসনে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।